Haratki Powder/হরতকি পাউডার(Regular)/100 gram
আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলা নামে পরিচিত তিনটি ফলের একটি হরতকি। এর স্বাদ তিতা।এটি ট্যানিন, অ্যামাইনো এসিড, ফ্রুকটো ও বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ। Benefits of Hartaki Powder: ১.হরতকিতে অ্যানথ্রাইকুইনোন থাকার কারণে রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ। ২.কন্সটিপেশন দূর করে হরিতকি। ৩.অ্যালার্জি দূর করতে হরতকি বিশেষ উপকারী। ৪.রাতে শোয়ার আগে অল্প বিট লবণের সঙ্গে ২ গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরিতকির পাউডার মিশিয়ে খান। পেট পরিষ্কার হবে। ৫.হরতকি ফুটিয়ে সেই পানি খেলে অ্যালার্জি কমে যাবে। ৬.গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরিতকি পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গল করলে আরাম পাবেন। ৭.দাঁতে ব্যথা হলে হরতকি পাউডার লাগান, ব্যথা দূর হবে। ৮.হরতকির পাউডার পানিতে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। ৯.দেহের শক্তি বৃদ্ধি করে। ১০.হৃদপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে। ১১.স্নায়ুবিক দুর্বলতা হ্রাস করে।
Hibiscus Flower Powder/জবাফুল পাউডার(Regular)/100 gram
Benefits of Hibiscus Flower Powder: ১.চুলকে কালো করার পাশাপাশি ঘন ও ঝলমলে করে তুলতে জবা অনেক উপকারি। প্যাক হিসেবে - জবা পাউডার+মেথি পাউডার+রিঠা পাউডার+ভৃঙ্গরাজ পাউপার+তুলসী পাউডার +ডিমের সাদা অংশ একসাথে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করবেন। ২.জবা ফুলে ভিটামিন সি এর পাশাপাশি ভিটামিন এ ও আছে। এটি মাথার ত্বকের চুলকানি উপশম করতে সাহায্য করে। সেজন্য ১ লিটার পানিতে ৪ চা চামচ জবা পাউডার ফুটিয়ে ছেকে নিয়ে সে পানি দিয়ে মাথা ভালো করে ধুয়ে নিলে হবে। ৩.জবা ফুলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্যালসিয়াম। তাই এটি চুলের গোড়াকে শক্ত করতে সহায়তা করে। নারিকেল তেলের সাথে জবা পাউডার ফুটিয়ে সে তেল চুলের গোড়ায় দিলে চুলের গোড়া শক্ত হয়। ৪.জবা ফুল প্রাকৃতিক ভাবে চুলকে কালো রাখতে সহায়তা করে। অকালে চুল পেকে যাওয়া রোধে জবা বেশ কার্যকরি। সেজন্য প্যাক হিসেবে- জবা পাউডার+আমলকি পাউডার+শিকাকাই পাউডার+অশ্বগন্ধা পাউডার+হরতকি পাউডার মিশিয়ে চুলে লাগাবেন। ৫.প্রাকৃতিক এন্টি ইনফ্ল্যামাটরি উপাদান ও ভিটামিন সি সমৃদ্ধ জবা ভেতর থেকে ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে। প্যাক হিসেবে- জবা পাউডার+নিম পাউডার+সজনে পাউডার +দারচিনি পাউডার+যষ্টিমধু পাউডার একসাথে মিশিয়ে ব্যবহার করবেন। ৬.ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং বলিরেখা দূর করতেও সাহায্য করে। প্যাক হিসেবে- জবা পাউডার +আমলকি পাউডার+মেথি পাউডার+গোলাপ পাউডার +মধু/লেবুর রসের সাথে মিশিয়ে ব্যবহার করবেন।
Kostori holud/কস্তুরি হলুদ(Regular)/100gram
কস্তুরি হলুদ কাচা হলুদের অপেক্ষা ১০ গুন বেশি কার্যকর কস্তুরি হলুদ।যুগের পরিবর্তনের সাথে সাথে এখন ত্বকের যত্নে কস্তুরি হলুদের ব্যবহার ব্যপক ভাবে বেড়ে গেছে। আর এখন বর্তমান যুগে হলুদ বলতে গেলে একটি ন্যাচারাল কসমেটিকস। ত্বকের যত্নে উপকারিতাঃ ১.ব্রন দূর করে। ২.ত্বক উজ্জ্বল করে। ৩.লোমকুপের তেল কমাতে সাহায্য করে। ৪.চোখের নিচের কালোদাগ দূর করে। ৫.এটি এ্যান্টি- ট্যানের কাজ করে। ৬.ত্বক ফর্সা করে। ৭. স্ট্রেচ মার্ক দূর করে। ব্যবহার বিধিঃ * কস্তুরী হলুদ, মুলতানি মাটি এবং লেবুর রস মিশিয়ে একটি মাস্ক বানিয়ে মুখে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। * পরিমান মত কস্তুরি হলুদে গুড়া, মুলতানি মাটি , কমলা খোসা গুড়া মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগান। তৈলাক্ত ত্বকের যে কোনো সমস্যার সমাধান হবে। * কস্তুরি হলুদ, ১চামচ এ্যালো অলিভ অয়েল ২/৩ ফোটা লেবুর রস ও গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। * কস্তুরী হলুদ পেস্ট বানিয়ে মুখে ২০ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন । * শংখ গুড়া ও কস্তুরি হলুদ মিশিয়ে স্ট্রেচ মার্ক এর স্থানে লাগান।
Lentils Powder/মসুর ডাল গুড়া/(Regular)/100 gram
মসুর প্রোটিন সমৃদ্ধ একটি ডাল। মসুর ডালে রয়েছে এন্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, ডায়াটারি ফাইবার, ওমেগা থ্রী ফ্যাটি এসিড, ভিটামিন এ-সি-ই-কে ও থায়ামিন। ত্বকের যত্নে মসুর ডাল গুড়ার ব্যবহার : ১.মসুর ডাল গুড়া ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। মসুর ডাল+মুলতানি মাটি+গোলাপ+লাল চন্দন+পুনর্নভা গুড়া মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করবেন। ২.মসুর ডাল খুব ভালে স্ক্রাবার হিসেবে কাজ করে। মসুর ডাল+কমলা খোসা+চালের গুড়া+মধু/কাঁচা দুধ মিশিয়ে ব্যবহার করবেন। ৩.ত্বক উজ্জল করার পাশাপাশি মসুর ডাল গুড়া ফেইস ওয়াশ হিসেবেও ব্যবহার করা যায়। মসুর ডাল+মুলতানি মাটি+কস্তুরি হলুদ গুড়া একসাথে মিশিয়ে মুখে ১ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। এতে ত্বকের সব ময়লা দূর হয়ে যাবে। ৪.মৃতকোষ দূর করতেও এটি বেশ কার্যকরি। মসুর ডাল+আমলকি+মেথি+কস্তুরি হলুদ+নিম গুড়া মিশিয়ে ব্যবহার করবেন। ৫.দাগ দূর করতে মসুর ডাল অনেকটা জাদুকরি। মসুর ডাল+মন্জিষ্ঠা+কস্তুরি হলুদ+দারচিনি+মুলতানি মাটি গুড়া মিশিয়ে ব্যবহার করবেন। মসুর ডাল প্রায় সবার ঘরেই থাকে। তাই এটি খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহার করে আপনার ত্বককে করে তুলুন উজ্জ্বল, মসৃন ও দাগহীন।
Mehedi Powder/মেহেদী গুড়া(Regular)/100gram
Benefit of Mehndi Leaf Powder: ১. চুল ঘন হয়। ২. চুলের রুক্ষতা দূর করে। ৩.চুলের গোড়া শক্ত করে। ৪.মাথা ঠান্ডা রাখে। ৫.খুশকি দূর করে। ৬. চুল রেশমী ও ঝরঝরে করে। ৭.সাদা চুল রং করে। ৮.চুলের স্বাস্থ্য ঠিক রাখে । ৯ চুলের আগা ফাটা রোধ করে। ব্যবহারবিধি: শুধু মেহেদি পাতার পাউডার নিয়মিত প্রতি সপ্তাহে একবার ব্যবহারে মাথার ত্বকে থেকে খুশকি দূর করবে। খুশকি দূরের জন্য মেহেদি পাতা পাউডারের সাথে আমলকি পাউডার মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে আধা ঘন্টা রেখে দিলে খুশকি দূর হবে এবং চুল মজবুত হবে। এছাড়াও ১/২ চামচ লেবুর রস অথবা ও ১ চামচ মেথি পাউডার মিশিয়ে মাথায় লাগিয়ে ১ ঘন্টা রেখে দিলে খুশকি দূরের সাথে সাথে চুল ঘন কালো ও চুল পড়া রোধ করে।
Mint leaves Powder/পুদিনা পাতা গুড়া(Regular)/100 gram
Benefits of Mint leaf Powder: ১। হজমশক্তি বৃদ্ধি করে, মুখের অরুচি ও পেটের গ্যাস সমস্যা দূর করে। ২। পেটের পীড়া ও বদহজমে কার্যকরী। ৩। পুদিনা শরীরকে ঠান্ডা রাখে, তাৎক্ষণিক ক্লান্তি দূর করে। ৪।ব্রণ ও ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। ৫।ত্বকের সংক্রমণে অ্যান্টিবায়োটিকের মত কাজ করে। ৬। পুদিনা পাতার চা পান করলে মাথাব্যথা, মাইগ্রেনের ব্যাথা সহ শরীরের যে কোন ব্যাথা উপশম হয়। সেবন পদ্ধতিঃ ১ চা চামচ পাউডার ১ কাপ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে খাবেন। এছাড়াও পুদিনা চা ও জুস বানিয়েও খেতে পারেন।
Neem leaf powder/নিম পাতা গুড়া(Regular)/100 gram
প্রাকৃতিক উপায়ে পরিশোধিত গাছের শুকনো নিম পাতা দিয়ে তৈরি। নিম একটি ঔষধি গাছ। যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। উপকারিতা ও ব্যবহারবিধি- ১.নিম পাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী। তাই ত্বকের সুরক্ষায় এর জুড়ি নেই। ব্রণের সংক্রমণ হলেই নিম পাতার গুড়ার পেস্ট ব্রণের উপর লাগালে ভালো ফল নিশ্চিত। ২.নিয়মিত নিম পাতার সাথে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও স্কিনটোন ঠিক হয়। ৩.নিজেকে সতেজ ও সুস্থ রাখতে নিম চা এর তুলনা হয় না! শুকনো নিম পাতা গুঁড়ো গরম পানিতে ছেড়ে ১ মিনিট জ্বাল দিয়ে মধু মিশিয়েই বানিয়ে ফেলা যায় সুমিষ্ট নিম চা। ৪.নিম পাতার গুড়া সামান্য গরম পানিতে মিশিয়ে দিনে ৩/৪ বার খেলে বুকের ব্যথা কমবে। ৫.দৈনিক নিমপাতার গ্রহণ করার ফলে শরীর থেকে জীবাণু মুক্ত থাকবে। তাই প্রতিদিন নিম গ্রহণ করতে পারেন। ৬.নিমপাতা গুড়া দিয়ে ঘরে টোনার, ফেসপ্যাক তৈরি করে নিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। এটি খুব কম সময়ের মধ্যেই আপনার ত্বককে সুস্থ এবং সুন্দর করে তুলতে সহায়তা করবে। ৭.ডায়াবেটিস, ক্যান্সার, হজম সংক্রান্ত সমস্যা, উচ্চ রক্তচাপ এ ধরনের সমস্যা গুলোর ক্ষেত্রে নিম পাতার গুড়ার ভূমিকা অনস্বীকার্য। ৮. চুলের সমস্যার ক্ষেত্রে ও নিমপাতার গুড়া ব্যবহার করা যেতে পারে। চুলকে উজ্জ্বল এবং স্বাস্থ্য সম্মত করে তোলার জন্য চুলে নিম পাতার গুড়া দিয়ে ,নিম পাতার প্যাক কিংবা নিমপাতা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে সিরাম তৈরি করে ব্যবহার করতে পারেন। ৯.ত্বক পরিচর্যার ক্ষেত্রে নিম পাতা গুড়ার ভূমিকা অনস্বীকার্য। ত্বকের যেকোনো ধরনের সমস্যা যেমন ব্রন, ফুসকুড়ি ইত্যাদি সমস্যাগুলির ক্ষেত্রে নিম পাতার গুড়া ব্যবহার করা যেতে পারে।
Orange Peel Powder/কমলার খোসা গুড়া(Regular)/100 gram
কমলা যেমন আমাদের দেহের জন্য উপকারি তেমনি এর খোসাও । কমলার খোসা দিয়ে অনায়াসে ত্বক ও চুলের যত্ন নেয়া যায়। নিয়মিত কমলার খোসা গুড়া ব্যবহারের মাধ্যমে আপনাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও লাবন্যময়। কমলালেবুর খোসায় রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যা বিভিন্ন ধরনের পেটের সমস্যা, কাশি বা অ্যাজমার সমস্যা ও লিভারসহ নানা সমস্যা থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পারে। এর ব্যবহারের কথা তুলে ধরা হলো : ত্বকের জন্যঃ ১. কমলার খোসা গুড়া তেলের সঙ্গে মিশিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। ২.চালের গুঁড়া, দই ও কমলার খোসা তিনটি জিনিস মিশিয়ে আলতোভাবে মালিশ করলে ব্ল্যাকহেডস দূর হবে। ৩.ব্রণের সমস্যা কমাতে কমলার খোসার গুড়ার পেস্ট ব্যবহার করুন। ৪.স্ক্রাবার হিসেবে কমলার খোসা গুড়া ব্যবহার করে দেখুন, মরা চামড়া সরে যাবে, ত্বক নরম হবে। ৫.খোলা লোমকূপের সমস্যা ধীরে ধীরে সমাধান হবে। ৬.ত্বকে অমসৃণভাবে কালো দাগের সমস্যা থাকলে ময়দা ও কমলার খোসা মিশিয়ে মালিশ করুন কিছুক্ষণ। চলে যাবে। ৭.যেকোনো প্যাকের সঙ্গেও কমলার গুড়া মিলিয়ে ব্যবহার করতে পারেন। ত্বক উজ্জ্বল হবে। ৮.রোদে পোড়া ভাব দূর করতে দুধ অথবা দইয়ের সঙ্গে কমলার খোসা মিশিয়ে নিতে পারেন। ৯.চকচকে ভাব আনতে নখে ঘষুন। ১০.বলিরেখা কমিয়ে আনতেও এর জুড়ি মেলা ভার। চুলের জন্যঃ ১. কমলার খোসা গুড়া ২/৩ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তিনটি কাজ হবে—চুল পরিষ্কার, খুশকি দূর ও চুল নরম করা। যেটা করবেন না 1. কমলার খোসা ফ্রিজে রেখে ব্যবহার করলে এর গুণাগুণ কমে যায়। 2. কমলার খোসা বেশি দিন শুকিয়ে রেখে দিলে ছত্রাক জন্মাতে পারে। 3. কমলার খোসা বা প্যাক ব্যবহার করার পর বেশ কিছুক্ষণ রোদে যাওয়া যাবে না, ত্বক রোদে পুড়ে যাবে। 4. যাদের ত্বক সংবেদনশীল, কমলার খোসাকে দূরেই রাখুন। কারণ অ্যালার্জি হতে পারে।
Potato Powder(Regular)/100 gram
রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। এটি পর্যাপ্ত পুষ্টিগুন সম্পন্ন হওয়ায় আমাদের শরীরের জন্য অনেক উপকারী। অনেক বিউটিশিয়ানরাই আজও রূপচর্চার ঘরোয়া উপাদান হিসেবে আলু পছন্দ করেন। ত্বকের যত্নে আলুর উপকারীতা: ১.আলুতে আছে পর্যাপ্ত পরিমাণ "পটাশিয়াম" যা আমাদের ত্বকে পানি সরবরাহ নিশ্চিত করে এবং চেহারার ময়েশ্চারাইজেশন বজায় রাখে। ২.এতে থাকা "ম্যাগনেসিয়াম" ত্বকের দাগ দূর করতে এবং মসৃণ করতে সাহায্য করে ্ ৩.ত্বকের মধ্যে বিদ্যমান মৃতকোষ দূর করতে সাহায্য করে। ৪."ভিটামিন বি৬" ত্বকের নতুন কোষ তৈরীতে সাহায্য করে। ৫.আলুকে বলা হয় ন্যাচারাল স্কিন লাইটেনিং এজেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ৬.ত্বকে বিদ্যমান কালো দাগ দূর করতে সাহায্য করে। ৭."ভিটামিন সি" এর উপস্থিতি চেহারায় কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি করে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে ।
Proteins Powder/প্রোটিন পাউডার(Regular) /250 gram
সুস্থ থাকতে মানুষের দেহের প্রতি কিলোগ্রাম ওজনের জন্য দশমিক ৮ গ্রাম করে প্রতিদিন প্রোটিন খাওয়ার পরামর্শ দেয় স্বাস্থ্যবিজ্ঞান। এ ক্ষেত্রে প্রোটিনের অভাব পূরণ করে দিতে পারে প্রোটিন পাউডার। উপাদানঃ কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট, পেস্তাবাদাম ,চিয়াসিড এর মতো আরও ৯টি উপাদান দিয়ে তৈরি। উপকারিতাঃ ১.আনহেলদি মাসল কে শক্তিশালী রিহেলদি মাসল এ পরিনত করে ২.রোগ-প্রতিরোধ ক্ষমতা বর্ধায়ক ৩.মাসল জয়েন্ট স্ট্রং করে ৪.পুরুষের শারীরিক শক্তি বর্ধায়ক ৫.ক্লান্তিবোধ দূর করে ৬.শারীরিক গ্রোথ বৃদ্ধি করে ৭.হার্টের সুস্থতায় কার্যকরী
Proteins Powder/প্রোটিন পাউডার(Regular) /500 gram
সুস্থ থাকতে মানুষের দেহের প্রতি কিলোগ্রাম ওজনের জন্য দশমিক ৮ গ্রাম করে প্রতিদিন প্রোটিন খাওয়ার পরামর্শ দেয় স্বাস্থ্যবিজ্ঞান। এ ক্ষেত্রে প্রোটিনের অভাব পূরণ করে দিতে পারে প্রোটিন পাউডার। উপাদানঃ কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট, পেস্তাবাদাম ,চিয়াসিড এর মতো আরও ৯টি উপাদান দিয়ে তৈরি। উপকারিতাঃ ১.আনহেলদি মাসল কে শক্তিশালী রিহেলদি মাসল এ পরিনত করে ২.রোগ-প্রতিরোধ ক্ষমতা বর্ধায়ক ৩.মাসল জয়েন্ট স্ট্রং করে ৪.পুরুষের শারীরিক শক্তি বর্ধায়ক ৫.ক্লান্তিবোধ দূর করে ৬.শারীরিক গ্রোথ বৃদ্ধি করে ৭.হার্টের সুস্থতায় কার্যকরী
Pumpkin Seed/কুমড়া বীচি(Regular)/250 gram
কুমড়ো বীজ খুবই উপকারী! কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, জিংক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাসের মতো একাধিক উপাদান। ১০০ গ্রাম কুমড়ো বীজ থেকে ৫৫০-৬০০ ক্যালোরি পাওয়া যায়। শর্করার বিকল্প হিসেবে কুমড়ো বীজের জুড়ি মেলা ভার। প্রতিদিনের শর্করার ৭০ শতাংশই কুমড়োর বীজ দিয়ে পূরণ করা সম্ভব শুধু স্বাস্থ্যের জন্যই নয়, রূপচর্চাতেও কুমড়োর বীজ অত্যন্ত কার্যকরী! কুমড়োর বীজের গুণ: ১. ওজন কমাতে সাহায্য করে । ২.জিংকসমৃদ্ধ প্রাকৃতিক খাদ্যের উৎস হলো মিষ্টি কুমড়ার বীজ। এটি হাড়ক্ষয় রোধ করে। ৩.ফাইটোস্টেরলের এক বিশেষ উৎস হলো মিষ্টি কুমড়ার বীজ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ ক্যান্সার প্রতিরোধ করে। ৪.এতে রয়েছে প্রচুর জিংক। মিষ্টি কুমড়ার বীজ খাওয়ার মাধ্যমে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া সবল শিশু জন্মসহ বিভিন্ন রোগ নিবারণ করে। ৫.এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, জিংক ও ক্যারোটিনয়েড রয়েছে। মিষ্টি কুমড়ার বীজ থেকে উৎপন্ন তেল প্রোস্ট্রেট গ্রন্থির টিউমার নিয়ন্ত্রণ করে। ৬.কুমড়োর বীজে রয়েছে ট্রিপ্টোফ্যান নামের অ্যামাইনো অ্যাসিড যা সুখানুভূতি সৃষ্টিকারী হরমোনের নিঃসরণে সহায়তা করে এবং একই সঙ্গে মেলাটোনিন আর সেরোটোনিন নিঃসৃত হতে সহায়তা করে যা অবসাদ কাটিয়ে শরীর, মন তরতাজা করে তুলতে সাহায্য করে। ৭.এতে প্রচুর আয়রন আছে। প্রতিদিন ৩৫ গ্রাম মিষ্টি কুমড়ার বীজ খেলে দৈনিক চাহিদার প্রায় ৩০% পূরণ হবে। লৌহঘটিত রোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়ার বীজ। ৮.কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যা সিবাম নামক তেলের নিঃসরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ত্বকের আদ্রতা ধরে রাখে। ৯.শোবার আগে কয়েকটি কুমড়োর বীজ খাওয়া আপনাকে আরও ভালভাবে ঘুমাতে সহায়তা করতে পারে। ১০.কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, সালফার, জিংক, ভিটামিন এ, বি আর ভিটামিন-কে যা চুল ও মাথার ত্বকের জন্য খুবই উপকারী। এই উপাদানগুলি চুলকে উজ্জ্বল ও ঘন করে তুলতে সাহায্য করে।
Red Sandalwood Powder(Regular)100gram
চন্দনে অ্যান্টিসেপটিক, অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের জন্য খুব উপকারি। চন্দন ফেস সিরাম হিসেবেও ব্যবহার করা যেতে পারে। শুষ্ক ও প্রাণহীন ত্বকের জন্য চন্দন খুব উপকারি। Benefits of Red Sandalwood Powder: ১.স্কিন টোন সমান করবে। ২.মরা চামড়া দূর করবে। ৩.সান ট্যান রিমুভ করবে। ৪.স্কিন এর উজ্জ্বলতা বাড়াবে। ৫.স্কিন এর পিগমেন্টেশন কমাবে। ৬.এক্নে কমাবে। ৭.স্কিন এর দাগ দূর করবে। ৮.অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করবে। ৯.ড্রাই স্কিন অয়লি স্কিন সব স্কিন এর জন্য ই পারফেক্ট। ১০.মুখের ব়্যাশ ও কালোভাবও দূর হবে। ১১. পিম্পল দূর করতে এটি খুব উপকারি। ১২.রক্ত চলাচল বাড়ায় ফলে সহজে ত্বকে বলিরেখা পড়ে না। ১৩.বাতের ব্যথা ও এন্টিইনফ্লামেশনে ব্যবহৃত হয়। ১৪.লাল চন্দন পাউডার অক্সিডেটিভ স্ট্রেস, ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া, মাইক্রোবিয়াল সংক্রমণ, প্রদাহ-ব্যথা ইত্যাদি রোগের উপসর্গ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করে। ১৫.জ্বর হলে ২ চামচ লাল চন্দন পাউডার ১ পোয়া পানিতে ভিজিয়ে রেখে সকাল -বিকাল অল্প পরিমানে পান করুন।
Ritha powder/রিঠা গুড়া(Regular)/100gram
রিঠা একটি ফল কিন্তু খাদ্যোপযোগী নয়; নানা কাজে এর ব্যবহারের উপযোগিতা রয়েছে। যখন কোনো সাবান আবিষ্কৃত হয়নি, তখন রিঠার পাতা ও ফল সাবানের বিকল্প হিসেবে ব্যবহার হতো। বীজ পানিতে ভিজিয়ে রাখলে ফেনা হয়। উলের তৈরি পোশাক পরিষ্কারের জন্য এই ফেনা উত্তম। বিউটি পারলারগুলোতেও শ্যাম্পুর বিকল্প হিসেবে চুল ধোয়ার কাজে ব্যবহূত হতে দেখা যায়। Benefits of Ritha Powder: ১. চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। ২.চুলের গোড়া শক্ত করে। ৩.চুলের ফ্রিজি ভাব কমিয়ে ধীরে ধীরে চুলকে স্ত্রেইট করে তোলে। ৪. চুল সিল্কি ও মসৃণ করে। ৫. খুশকি, উকুন দুর করে। ৬.মৃগী, হাঁপানি ও মূর্ছাসহ আরও অনেক রোগে ব্যবহার্য।
Shikakai powder/শিকাকাই গুড়া(Regular)/100gram
ভারতীয় মেয়েরা শিকাকাই পাউডার ব্যপক পরিমাণে ব্যবহার করে৷ শিকাকাই একটি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক উপাদান যা দীর্ঘকাল ধরে চুলের পরিচর্চার ক্ষেত্রে ব্যবহৃত হয়৷ Benefits of Shikakai Powder: ১.শিকাকাইয়ে ভিটামিন সি রয়েছে যা মাথার ত্বকে শুষ্ক হতে দেয় না৷ ফলে খুশকি ও স্কাল্পের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়৷ ২.এটি একালে চুল পেকে যাওয়া রোধ করে চুলকে কালো ও ঝলমলে রাখতে সাহায্য করে৷ ৩.এতে অবস্থিত উপাদান চুলে ব্যবহার করার ফলে চুলের জট পড়ে না৷ফলে চুল ছিড়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব৷ ৪.শিকাকাই ব্যবহারের ফলে প্রাকৃতিক ভাবেই মাথায় নতুন চুল গজায় ও অতিরিক্ত চুল পড়া বন্ধ হয়৷ ৫.শিকাকাইয়ে পিএইচ’য়ের মাত্রা অনেক কম পরিমাণে থাকে৷ এটি মাথার স্কাল্প পরিষ্কার করার একটি প্রকৃতিক উপায়৷
Sunflower seed/সূর্যমুখী বীজ(Regular)/100 gram
সূর্যমুখী বীজ সাদা এবং কোমল । সূর্যমুখী গাছের ফুলের মাথা থেকে সূর্যমুখী বীজ সংগ্রহ করা হয়।এটি বাদামি গন্ধ এবং উচ্চ পুষ্টির মানের জন্য পরিচিত । Benefits of Sunflower Seed: ১. হাই ব্লাড প্রেসার বা হৃদরোগের মতো রোগের ঝুঁকি হ্রাস করে । ২.সূর্যমুখী বীজে ভিটামিন ই, ফ্ল্যাভোনয়েড এবং অন্যান্য উদ্ভিদ যৌগ থাকে যা প্রদাহ হ্রাস করে। ৩.রক্ত প্রবাহ বাড়িয়ে তুলতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে। ৪.দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকির কারণকেও হ্রাস করে। ৫.হার্টের স্বাস্থ্য উন্নত করে । ৬.ইমিউনি সিস্টেমকে সমর্থন করে । ৭.আপনার শক্তির স্তর বাড়িয়ে তুলতে পারে।
